আজ (৪ ডিসেম্বর)
সকালে অন্তর্বর্তী সরকারের
উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে লেখেন, ভারতের উচিত পোস্ট-৭৫ প্লেবুক
পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। এটা ৭৫-পরবর্তী পরিস্থিতি নয়। জুলাই
বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম। আর এই সংগ্রাম
চলবে দীর্ঘ সময় ধরে।
পোস্টটিতে
তিনি আরও লেখেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে
বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া।
এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা
করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।
তিনি আরও
লেখেন, বাংলাদেশি জনগণ আগের মতো নেই, তারা এখন ঐক্যবদ্ধ ও মর্যাদাবান। তারা মরার আগ
পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে। বাংলার এই অংশে ভারতপ্রেমী বা ভারতীয় মিত্ররা
ভাবছে যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং জুলাই বিপ্লব এবং ফ্যাসিবাদীদের নৃশংসতাকে এড়িয়ে
গেলে তাদের কিছুই হবে না। এটা একটা ভুল ধারণা। মানুষ সব দেখছে!
মাহফুজ আলম
পোস্টটিতে আরও বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে ভারতীয় সংস্থাগুলো জঙ্গিবাদী, হিন্দু-বিরোধী
এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখলের পাঁয়তারা হিসেবে বিশ্ববাসীর কাছে দেখানোর চেষ্টা করলেও সে অপপ্রচার ব্যর্থ হচ্ছে।
উপদেষ্টা
মাহফুজ আলম লেখেন, দিল্লি না ঢাকা? ঢাকা,
ঢাকা! স্বদেশ না, শাহাদাত!—এই স্লোগানগুলো বাংলাদেশকে
একক অঙ্গে ঐক্যবদ্ধ করার জন্য এদেশের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে।
তিনি
সতর্ক করে লেখেন, আর ভারত যেন
এই ঐক্যবদ্ধ, মর্যাদাবান ও গণতান্ত্রিক বাংলাদেশকে
তার শত্রু না করে।
দীর্ঘ
প্রায় দুই দশক পর বাংলাদেশের জনগণ
বিনা বাধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে-উল্লেখ করে তিনি বলেন, সত্য এসেছে... মিথ্যা ধ্বংস হবে। চিরকাল!
উপদেষ্টা
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লেখেন, ৭১-এর পর
রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয়! আল্লাহ ভরসা!